উম্মুল মুমিনীন আয়েশা রা.-এর লেখা কবিতা
২৫ আগস্ট ২০২৬ ২১:৫০
[রাসূল সা.কে নিবেদিত]
শুধু আকাশের কেন, আমারও একটা সূর্য আছে,
আকাশের ওই সূর্য নিছক তুচ্ছ আমার কাছে।
আকাশের সূর্য মুখ লুকায় সন্ধ্যার আঁধারে
তখন উদিত হয় আমার সূর্য আমার ঘরে
সকাল হতে সারা দিন আকাশের সূর্য ছড়ায় আলো
আমার সূর্যের দীপ্তি দেখে পালায় ধরার সকল নিকষ কালো।
(ভাবানুবাদ : হারুন ইবনে শাহাদাত । দেওবন্দী ধারার প্রখ্যাত আলেম মাওলানা হাকিম মুহাম্মদ আখতার (রহ.)-এর ‘আউলিয়াআল্লাহ’ এবং ‘খাজায়েনুল হাদীস’ নামক বয়ানের সংকলনে এই কবিতাটি হযরত আয়েশা (রা.)-এর নামে উদ্ধৃত হতে দেখা যায়।
উচ্চারণ:لَنَا شَمْسٌ وَلِلْآفَاقِ شَمْسٌوَشَمْسِي خَيْرٌ مِنْ شَمْسِ السَّمَاءِفَإِنَّ الشَّمْسَ تَطْلُعُ بَعْدَ فَجْرٍوَشَمْسِي طَالِعٌ بَعْدَ الْعِشَاءِ উচ্চারণ:লানা শামসুন ওয়া লিল আফাক্বি শামসুন,ওয়া শামসী খাইরুম মিন শামসিস সামা-ই;ফা ইন্নাশ শামসা তাতলুউ বা’দা ফাজরিন,ওয়া শামসী ত্বালিউম বা’দাল ইশা-ই। )