এশিয়া পোস্টের সাথে মোহাম্মদ সেলিম উদ্দিনের বিশেষ সাক্ষাৎকারের ভিডিও লিঙ্ক দেখুন
১২ জুলাই ২০২৬ ২০:৪১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর হওয়ার সুবাদে মোহাম্মদ সেলিম উদ্দিন
এই সময়ের তরুণ নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ১৯৭৫ সালে পূর্ব সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আষ্টঘরী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন এবং মানবহিতৈষী ছিলেন। ছাত্র রাজনীতির নানা ধাপ অতিক্রম করে মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪ ও ২০০৫ সালে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে ছাত্রসমাজের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর হওয়ার সুবাদে মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশের জাতীয় রাজনীতিরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
মোহাম্মদ সেলিম উদ্দিনের ডাইনামিক নেতৃত্বের সুবাদে বর্তমান ঢাকা মহানগরীর লাখ লাখ মানুষ তাঁর বিভিন্ন সেবামূলক প্রজেক্টের আওতায় উপকৃত হচ্ছেন। দৃশ্যমান প্রজেক্ট সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- শিক্ষাকার্যক্রম প্রকল্প, স্বাস্থ্যসেবা প্রকল্প, নারী কর্মসংস্থান প্রকল্প, শ্রমিক কল্যাণ প্রকল্প, জাকাত ও ফিতরা প্রদান প্রকল্প, কর্জে হাসানা প্রদান প্রকল্প, ব্যবসায় অনুদান প্রদান প্রকল্প, দক্ষ যুবশক্তি গঠন প্রকল্প ইত্যাদি।
জনদরদি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন স্বৈরাচারী খুনি হাসিনার কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন। অনেকবার রিমান্ডের মুখোমুখি হয়েছেন। তারপরও দমে যাননি! বরং যখনই সুযোগ পেয়েছেন স্বৈরাচারী খুনি হাসিনার সকল রক্তচক্ষু উপেক্ষা করে; এমনকি গুম হয়ে যাওয়ার সমূহ ঝুঁকি নিয়েও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২০১৯ সালে করোনা ভাইরাসের সময় বিপর্যস্ত মানুষকে চিকিৎসা সহায়তার জন্য চিকিৎসকদের সমন্বয়ে ‘স্বেচ্ছাসেবক টিম’ গঠন করে চিকিৎসাসেবা প্রদান; এমনকি বাড়ি বাড়ি গিয়েও অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা গ্রহণ করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তিনি সম্প্রতি এশিয়া পোস্টের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটির লিঙ্ক সাপ্তাহিক সোনার বাংলার অন লাইন পাঠক ও দর্শকদের জন্য দেয়া হলো। সাক্ষাৎকারটি দেখতে আগ্রহীরা নীচে দেয়া লিঙ্ক এ ক্লিক করুন। – বিভাগীয় সম্পাদক
https://www.facebook.com/asiapostupdate/videos/1339142505022262