ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক: মাদুরোর ছেলে

সোনার বাংলা অনলাইন
৫ জানুয়ারি ২০২৬ ০৯:২০

নিকোলা মাদুরো গুয়েরা

সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে বাবা নিকোলা মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন তার ছেলে নিকোলা মাদুরো গুয়েরা। তিনি বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিওতে গুয়েরা বলেন, ‘ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন। ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল।’

কারাকাস থেকে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য তিনি।

ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক: মাদুরোর ছেলে

সম্পর্কিত খবর