ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক


২ অক্টোবর ২০২৬ ১৯:০২

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাতজন আরোহী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন বাাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার ২ অক্টোবর এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তাদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করছি।

আমি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।