ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠনে তরুণদের ভূমিকা রাখতে হবে – প্রফেসর আব্দুর রব


২৭ আগস্ট ২০২৬ ০৯:৫৪

গাজীপুর সংবাদদাতা : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আব্দুর রব বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠনে মেধাবী তরুণদের ভূমিকা রাখতে হবে।
গত ২১ আগস্ট শুক্রবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় পিটিআই অডিটোরিয়ামে এসএসসি/দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেধাস্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আব্দুর রব আরও বলনে, প্রাতিষ্ঠানিক ভালো ফলই যথেষ্ট নয়; বরং মেধা, সৎ চরিত্র, নৈতিক সত্তা এবং গভীর দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে তিনি তাদের এবং তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানান।