চট্টগ্রামের ডবলমুরিং থানা জামায়াতের রুকন সম্মেলন


২৭ আগস্ট ২০২৬ ০৯:৪৬

চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট শুক্রবার নগরীর একটি কনভেনশন হলে থানা আমীর মো. ফারুক আযমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী শামসুজ্জামাল হেলালী। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা জামায়াতের সেক্রেটারি সালাহউদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমীর মুহাম্মদ ইমরানুল হক, ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ড আমীর আব্দুর রহিম, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য বেলায়েত হোসাইন, শহীদুল্লাহ ফারুকী, মাসুদুল কবির, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা আইয়ুব আলী আনসারী।