মুহাম্মদ ইসমাঈল

একগুচ্ছ দ্বিপদী


২৩ আগস্ট ২০২৬ ১০:৪০

মধ্যবিত্ত…
কি যে ভেবে বসে থেকে
বুক ফাটলেও মুখ ফোটে না পাহাড়সম শোকে।

ইনকিলাব…
ইনকিলাব, ইনসাফ, আজাদী যদি করো বাদ
জেনে রেখো বাদ শব্দটি আরবি কোনটি করবে বাদ।

সুখ…
ভেঙেছে পাঁজর ভাঙতে পারবি বুক
দিন শেষে এটাই আমার সুখ।

দিদৃক্ষা…
তোমাকে দেখার অসুখ
কেড়েছে নিদ্রা, কেড়েছে সুখ।

ধূম্রজাল…
কাছে এলে উত্তাপে পুড়ি দূরে গেলে আঁধারে সরি
তুমি আলো নাকি অগ্নিগিরি।

মৃত্যু…
মৃত্যুর কাছে ধার নিয়ে জীবন চলা
কখন জানি চলে যাই যাবে না তা বলা॥