মো. আসাদুজ্জামান-এর কবিতা
সোনালি চাঁদ মারে উঁকি
২৩ আগস্ট ২০২৬ ১০:৩৮
নীলাকাশের গায়ে
ঈদের খুশি মাখছে সবাই
উঠি খুশির না’য়ে।
রাজা-বাদশা গরিব-দুঃখী
একই মূলে বাঁধা
ঈদের খুশি মহাখুশি
বলছে আমার দাদা।
হিংসা বিদ্বেষ যাই ভুলে যাই
থাকি একই সুরে
ঈদের খুশির মহা ঢেউয়ে
উঠি সবাই ভরে।