আধুনিক প্রযুক্তির মাধ্যমে দাওয়াতি কার্যক্রম বেগবান করতে হবে : এডভোকেট জুবায়ের


২০ জুন ২০২৬ ১২:৫৯

নীলফামারী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে জামায়াতের দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং বিভ্রান্তি দূর করতে প্রত্যেক কর্মীকে আরও সচেতন, দক্ষ ও প্রযুক্তিবান্ধব হতে হবে।
গত ১১ জুন বৃহস্পতিবার নীলফামারী জেলা জামায়াতের প্রচার-মিডিয়া এবং যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট জুবায়ের বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে প্রচার ও মিডিয়া বিভাগের গুরুত্ব অপরিসীম।
সভায় প্রচার ও মিডিয়া বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ দায়িত্ব পালনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় এডভোকেট জুবায়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পৃথক মতবিনিময় সভায় জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন এবং জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আহমাদ রায়হান।
সভায় বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমীর মো. আব্দুর রশিদ, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম। এছাড়া যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা পর্যায়ের সভাপতি ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।
পরে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নীলফামারী জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি রুকনদের সাংগঠনিক মান সংরক্ষণ, আদর্শিক দৃঢ়তা বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।