তৌহিদুর রহমান-এর কবিতা

বিপ্লবের কথা বলছি


২২ মে ২০২৬ ২১:২৩

আমি বিপ্লবের কথা বলছি
যে বিপ্লব ধারণ করতে পারে না
সে দেশকে ভালোবাসতে পারে না।
যে বিপ্লব মেনে নিতে পারে না
সে মানবাধিকার রক্ষা করতে পারে না
যে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে পারে না
সে বেহেস্তের কথা চিন্তা করতে পারে না
যে বিদ্রোহের কবিতা শুনতে জানে না
সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না
আমি বিদ্রোহের কথা বলছি
আমি আয়নাঘরের কথা বলছি
আমি আবু সাইদের কথা বলছি

আমি মুগ্ধর কথা বলছি
আমি পানির কথা বলছি
পানি লাগবে পানি, কারো পানি লগবে
আমি ফারাক্কার কথা বলছি
আমি তিস্তার কথা বলছি
আমি আমার অধিকারের কথা বলছি।
আমি মানবাধিকারের কথা বলছি
আমি ক্রসফায়ারের কথা বলছি
আমি বাকস্বাধীনতার কথা বলছি
আমি গণঅভ্যুত্থানের কথা বলছি
আমি ৩৬ জুলাইয়ের কথা বলছি
আমি ফাঁসির মঞ্চ থেকে বলছি
আমি মতিউর রহমান নিজামীর কথা বলছি
আমি মুজাহিদের কথা বলছি
আমি কামারুজ্জামানের কথা বলছি
আমি মীর কাসেম আলীর কথা বলছি
আমি আবদুল কাদের মোল্লার কথা বলছি
আমি সালাহউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছি
আমি পিলখানা থেকে বলছি
আমি শাপলা চত্বর থেকে বলছি
আমি দুহাত প্রসারিত করে
আকাশে জাগিয়েছি সাড়া
আমি আবু সাইদ, আমি মুগ্ধ,
আমি ইয়ামিন
আমিই বিপ্লব আমিই বাংলাদেশ।

আমি মানুষের কথা বলছি
আমি মানবাধিকারের কথা বলছি।