লালপুরী হুজুরের সহধর্মিনী খোদেজা বিবির ইন্তেকাল

কানাডা প্রবাসী সাংবাদিক ফজল মুহাম্মদের মায়ের ইন্তেকাল

সোনার বাংলা অনলাইন
১৯ মে ২০২৬ ১৫:১৫

মরহুমার পুত্র সাংবাদিক ও বহুগ্রন্থ প্রণেতা ফজল মুহাম্মদ

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, সুফি সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম লালপুরী শাহ (রহ.) এর সহধর্মিনী খোদেজা বিবি শাহীনুর বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৮ মে ২০২৬) বিকাল ৫ টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নুনেরটেক গ্রামে নিজ বাড়ি লালপুরী মনজিলে ইন্তেকাল করেন তিনি।  মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য ভক্ত অনুরাগী  আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক তথ্যমতে খোদেজা বিবির হায়াতে জিন্দেগী ১০০ বছরের অধিক ছিল।

উল্লেখ্য খোদেজা বিবি শাহীনুর বেগম কানাডা প্রবাসী সাংবাদিক,  সাপ্তাহিক সোনার বাংলার সাবেক নিজস্ব প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি বহুগ্রন্থপ্রণেতা ফজল মুহাম্মদের মাতা।

মরহুমার নামাজে জানাজা  মঙ্গলবার বাদ জোহর লালপুরী দরবার শরীফ জামে মসজিদ কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হবে। এর দরবার শরীফের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দেশ বিদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফজল মুহাম্মদ

সম্পর্কিত খবর