হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শন বিরোধীদলীয় নেতার
১৮ এপ্রিল ২০২৬ ১৯:২৯
আজ ১৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ ১৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি।
পরিদর্শনকালে তিনি আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসকদের প্রতি হাম-আক্রান্ত শিশুদের যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় তিনি রাজধানীর আসাদ গেইট সংলগ্ন পেট্রল পাম্প পরিদর্শন করেন এবং জ্বালানি তেলের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।
মাননীয় বিরোধীদলীয় নেতার সাথে ছিলেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য জনাব জাহিদুর রহমান এবং উত্তরের প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার।- প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ১৮ এপ্রিল ২০২৬ খ্রি.