জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ১১ দলের বিক্ষোভ সমাবেশ
১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৬
সোনার বাংলা ডেস্ক : চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশে ভবিষ্যৎ ফ্যাসিবাদের উত্থান রোধে রাষ্ট্র মেরামতের জন্য জুলাই সনদ ঘোষণা ও সংস্কার কমিশন গঠন করা হয়। পরে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অধ্যাদেশ জারিসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের আমলে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করলেও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়কে বাস্তবায়ন না করে টালবাহানা করতে থাকে। এর প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধীদল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল সংসদ থেকে ওয়াকআউট ও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়। ঘোষণা করে নানা কর্মসূচি। এর মধ্যে জনসচেতনা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ, বিক্ষোভ-সমাবেশ ও জাতীয় সেমিনার। সারা দেশে বিরোধীদলের পালিত কর্মসূচির খণ্ডিত অংশ তুলে ধরা হলো।
রংপুর মহানগরীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য রংপুর মহানগর শাখা। গত ১১ এপ্রিল শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হযে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, খেলাফত মজলিস নেতা ইব্রাহীম খলিল, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি।
এর আগে একই দাবিতে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা ও ১১ দলের উদ্যোগে রংপুর নগরীতে প্রেস ক্লাব চত্বরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করা হয়েছে।
এ সময় রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, কোতোয়ালি থানা আমীর ও ইতিহাস ঐতিহ্য ও তথ্য সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন উপস্থিত ছিলেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল
কুমিল্লা সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। গত ১০ এপ্রিল শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, এডভোকেট নাছির আহমেদ মোল্লা, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু. খাইরুল ইসলাম এবং কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া।
বক্তারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জনগণের মতামতকে অবজ্ঞা করে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো সরকারই নৈতিক বৈধতা দাবি করতে পারে না। জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে।’
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের লিফলেট বিতরণ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের প্রধান বাজারে ‘জুলাই সনদ’-এর পক্ষে জনমত তৈরিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা (উত্তর) জেলা শাখা। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় দাউদকান্দি বাজার বড় মসজিদের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। বাজারের প্রতিটি দোকান ও পথচারীসহ সাধারণ জনতার মাঝে এ সময় জুলাই সনদের লিফলেট তুলে দেওয়া হয়। কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর, দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল, তিতাস আমীর ইঞ্জিনিয়ার শামীম বিজ্ঞ, মেঘনা আমীর লোকমান আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পৌরসভা আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া ও সেক্রেটারি শাহজাহান তালুকদারসহ জেলা স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ফেনীতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ
ফেনী সংবাদদাতা : ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার শহরে লিফলেট বিতরণ করা হয়। এদিন বাদ আসর ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জামায়াতের ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর আহমদ, জেলা যুগ্ম সেক্রেটারি মাওলানা আজিজ উল্যাহ আহমদী, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ ও জেলা সেক্রেটারি ফজলুল হক, ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো. ইসমাইল, জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমুখ।
মুফতি আবদুল হান্নান বলেন, বর্তমান বিএনপি সরকার গণভোটের পক্ষে ভোট দেয়ার কথা বলে ক্ষমতায় গিয়েই গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে ক্ষমতাকে চিরস্থায়ী করার পাঁয়তারা করছে, যা এদেশের জাগ্রত জনতা কখনো মেনে নেবে না। তিনি অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের আহ্বান জানান। নতুবা ফ্যাসিবাদের পরিণতি ভোগ করা লাগবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
চট্টগ্রাম মহানগরীতে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ১১ এপ্রিল শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের উদ্যাগে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।
১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, লিবারেল পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নগর সাংগঠনিক সম্পাদক এডভোকেট জোবায়ের মাহমুদ, লেবার পার্টি মহানগর সহ-সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাসুজ্জামান হেলালী প্রমুখ।
দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দিনাজপুর সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১১ এপ্রিল শনিবার বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ১১ দলীয় ঐক্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য এডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম ও এনসিপি নেতা একরামুল হক আবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গিয়ে শেষ হয়।
বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে -আবদুল জব্বার
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার বলেছেন, ‘সত্তর ভাগ ভোটার গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণরায় দিয়েছে। কিন্তু ৫১ শতাংশ ভোটে গঠিত বিএনপি সরকার সেই গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে।’
গত ১১ এপ্রিল শনিবার বিকেলে হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আলহাজ আবদুর রহমান চৌধুরী, শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ও চাকসু জিএস সাঈদ বিন হাবীব, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির, রাউজান উপজেলা জামায়াতের আমীর শাহজাহান মঞ্জু এবং হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নাটোর সংবাদদাতা : নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত ১২ এপ্রিল রোববার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ১১ দল। কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ আসর বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, মাওলানা আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে পরিস্থিতি হবে ভয়াবহ- আ জ ম রুহুল কুদ্দুস
মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে সরকারি দলের গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গত ১২ এপ্রিল রোববার বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি নূর হোসেন নূরানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুস সালাম প্রমুখ।
নারায়ণগঞ্জের কাঁচপুরে ১১ দলের বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের কাঁচপুরে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল রোববার বিকেলে ১১ দলীয় ঐক্য নারায়ণগঞ্জ জেলা আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, এবি পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক মো. শাহজাহান বেপারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, এনসিপির নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের আহমদ তামজিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল গণি এবং জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কাঁচপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পাবনায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাবনা সংবাদদাতা : পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল রোববার বিকেলে চাপামসজিদ থেকে বিক্ষোভ শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ রোড হয়ে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। পরে শহীদ চত্বরে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। পাবনা সদর ও পৌর আমীরসহ অন্য নেতারা।
কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়া সংবাদদাতা : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল রোববার বিকেলে শহরের চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেট অতিক্রম করে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মো. এনামুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান, এনসিপির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদাউস টনি, এবি পার্টির মুখ্য সমন্বয়ক বেলাল মাহমুদ, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ সংবাদদাতা : জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গত ১২ এপ্রিল রোববার বিকেলে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ শহর আমীর এডভোকেট ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান ও ঝিনাইদহ জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সারসহ অন্য নেতারা।
কুড়িগ্রামে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল রোববার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর ও ১১ দলীয় জোটের কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক অধ্যাপক আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা খেলাফত মজলিসের সভাপতি নূর হোসেন কাসেমী, শহর জামাতের আমীর আব্দুস সবুর খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশারফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
ঠাকুরগাঁওয়ে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঠাকুরগাঁও সংবাদদাতা : গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও জেলা শাখা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১২ এপ্রিল রোববার বিকেলে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ইসমাইল বিন হায়দার, জামায়াতের ঠাকুরগাঁও শহর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান শাহ্ শামীম, সদর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি এস.এম. আদিউল ইসলাম প্রমুখ।