সমাজের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব -মুহাম্মদ ফখরুল ইসলাম


১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৫

সিলেট সংবাদদাতা : সিলেট নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভাতালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াতের নেতারা। গত ১১ এপ্রিল শনিবার বিকেলে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানান। এ সময় সাধ্যমতো পাশের থাকার প্রতিশ্রুতি দেন তারা।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিপদ-মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য পরীক্ষাস্বরূপ। বিপদে ধৈর্যধারণ করা মুমিনের কর্তব্য। অপরদিকে এক ক্ষতিগ্রস্ত ভাইয়ের পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে দাঁড়ানো অপর মুমিনের দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। জামায়াত সবসময়ই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমদ, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি রফিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান ও জামায়াত নেতা রুমেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ মার্চ নগরীর ভাতালিয়া এলাকায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে বাসাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।