আজকের পত্রিকা:আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ বিলে যা থাকছে

সোনার বাংলা অনলাইন
৭ এপ্রিল ২০২৬ ১০:৫২

পত্রিকা

আজ মঙ্গলবার ৭এপ্রিল ২০২৬। আজ ‘মানবজমি ‘ এর একটি  শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ বিলে যা থাকছে 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিষয়ে বিএনপি সরাসরি কোনো অবস্থান নেয়নি। তবে দলটির নীতি-নির্ধারণী ফোরামের একাধিক নেতা তখন বলেছিলেন- কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা নন। দলের পক্ষ থেকে বলা হয়, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। দলটির নেতাদের কেউ কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও বলেছিলেন বিভিন্ন সভা-সমাবেশে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের পর গত বছরের ১১ই মে বিবৃতি দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সিদ্ধান্তে তিনি আনন্দিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।

 দৈনিক সংগ্রামের একটি শিরোনাম -ফেসবুকে সমালোচনা করা কোনো অপরাধ নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিবাদ জানান। আইনজীবী শিশির মনির পোস্টে লিখেছেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। উপরে যারা নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়া-সমালোচনা করা কোনো অপরাধ নয়। সমালোচনা করতেই পারে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। দ্রুত এই বোনকে জামিনের ব্যবস্থা করুন। তার পরিবারের কাছে কৈফিয়ৎ দিন।

মে মাসের নির্ধারিত পাঁচ এলএনজি কার্গোও আসছে না কাতার-ওমান থেকে’ বণিক বার্তার শিরোনাম।

খবরে বলা হচ্ছে, দীর্ঘমেয়াদে সরবরাহকারী দেশ কাতার ও ওমান থেকে আগামী মে মাসে নির্ধারিত পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আসছে না। মে মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ের জন্য নির্ধারিত ওই পাঁচ কার্গোর সরবরাহকারীরা ফোর্স মেজর ঘোষণা করেছে। এর মধ্যে কাতার এনার্জি থেকে দুই কার্গো ও ওমানের ওকিউ ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে তিন কার্গো আসার কথা ছিল। চলতি মাসের শেষ সপ্তাহে দীর্ঘমেয়াদে সরবরাহকারীদের কাছ থেকে এ বিষয়ে পেট্রোবাংলাকে নিশ্চিত করা হয়েছে।

আজকের পত্রিকা:

সম্পর্কিত খবর