দেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ জন শিশুর মৃত্যু:জামায়াতে ইসলামীর উদ্বেগ

সোনার বাংলা অনলাইন
৩০ মার্চ ২০২৬ ২১:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার

দেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ জন শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ৩০ মার্চ সোমবার এক বিবৃতি দিয়েছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ জন এবং এ বছর মোট ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে- যা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। দেশবাসীর ধারণা, স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জনগণ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

জামায়াতে ইসলামী

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
২৯ এপ্রিল ২০২৬ ১৮:১৯

গুপ্ত, গুপ্ত
২৯ এপ্রিল ২০২৬ ১৮:১৭

সম্পর্কিত খবর