জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

সোনার বাংলা অনলাইন
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ার আলম নামের বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে আলম, তিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার।

তিনি বলেন, ডিবির একটি মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। দলটি মতিঝিলে অভিযানে থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে আরও তথ্য জানানো হবে।

এদিকে বুধবার ( ৪ ফেব্রুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে জানিয়েছে তাঁর এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক হয়েছিলো। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব—এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম—আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।

জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর