টাই নিয়ে যত মজার তথ্য!
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২
কর্পোরেট অফিসের পোশাকের সাথে টাই একটি অবিচ্ছেদ্য অংশ। অনেক অফিসের নিয়মাবলিতে পুরুষদের টাই ব্যবহার করার কথা বলা হয়ে থাকে। আবার অনেক স্কুলের ড্রেসেও টাই থাকে।
১. ক্রোশিয়ান সৈন্যরা তাদের গলায় সিল্কের স্কার্ফ পরত। সেখান থেকেই নেকটাই এর উৎপত্তি।
২. ১৯৯৩ সালে মার্ভ বিলফ কাঠের বো-টাই উদ্ভাবন করেন।
৩. ব্রিটিশরা বাম দিক থেকে টাই বাঁধেন, অন্যদিকে আমেরিকানরা দান দিক থেকে টাই বাঁধা শুরু করেন।
৪. ইতিহাস ঘাঁটলে দেখা যায়, শুধুমাত্র কারো টাইয়ের গিঁটে হাত দেয়ার কারণে অনেক মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
৫. আমেরিকানরা প্রতি বছর ১ বিলিয়ন ডলার খরচ করে টাইয়ের জন্য।
৬. একটি ভালোমানের সিল্কের টাই তৈরি করতে ১১০টি রেশমগুটি প্রয়োজন।
৭. যে ব্যক্তি টাই সংগ্রহ করে তাকে গারবাটোলজিস্ট বলা হয়।
৮. শিহ হুয়ান টি হচ্ছেন প্রথম চীনা সম্রাট, যিনি ২১০ খ্রিষ্টপূর্বে টাই পরিধান করতেন।
৯. আমেরিকার অ্যারিজোনার অফিসিয়াল টাই হচ্ছে দ্য বোলা টাই।
১০. বিশ্বের সবচেয়ে দামি টাইয়ের মূল্য হচ্ছে ২ লাখ ২০ ডলার। যার ডিজাইন করে সত্য পল ডিজাইন স্টুডিও, এতে ২৭১টি হীরা ও ১৫০ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। ইন্টারনেট।