এস এম ফজলুল হকের মায়ের দাফন


৩১ জুলাই ২০২৫ ১৫:০৯

মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এস এম ফজলুল হকের মমতাময়ী মায়ের নামাযে জানাযা গত শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের নিজ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ।
নামাযে জানাযা শেষে উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। তাঁরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবার-পরিজনের সঙ্গে কুশল বিনিময় ও ধৈর্যধারণের উপদেশ দেন।
এ সময় এস এম ফজলুল হকসহ পরিবারের অন্য সদস্যরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মায়ের রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন। জানাযা উপলক্ষে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।