এন.এম আব্দুল্লাহ উজ্জ্বল-এর কবিতা
স্বপ্ন ও ছায়া
১৭ জুলাই ২০২৫ ১৩:৪৪
যেমন গভীর রাতে আঁধারে ডুবে যায় সব
আকাশ পৃথিবীর মাঝে অন্তরীণ ছায়া দিয়ে ঢাকা
মোহিত সঙ্গীতে যেন আবর্তিত ক্রমাগত স্তব
বিশ্বের আঁধার ধ্যানে যেন স্বপ্ন তার ওড়ায় পতাকা।
যেমন চিরকাল বেঁচে থাকে অন্তরঙ্গ এই আঁধার
স্বপ্নের মাঝে আনে টুকরো অলৌকিক কায়া
বৃক্ষলতাগুলো থেকে থেকে বাঁচে নদী পাহাড় মানুষেরা
মানুষেরা বাঁচে আঁধারে বাঁচে নিয়ে স্বপ্ন ও ছায়া।