সবাইকে নিয়ে কুরআনের আলোকে বাংলাদেশ গড়তে চায় জামায়াত -ড. হামিদুর রহমান আযাদ
২৮ জুন ২০২৫ ০৮:৩৪
মাদারীপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে কুরআনের আলোকে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। নির্বাচনই হচ্ছে রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের সাংবিধানিক পথ- এ উপলব্ধি সামনে রেখে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। গত শুক্রবার (২০ জুন) সকাল ৮টা থেকে দিনব্যাপী মাদারীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদারীপুর জেলা সদরের প্লানেট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ শিবিরে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চল টিমের সদস্য আব্দুর রব হাশেমী, মাওলানা খলিলুর রহমান, আব্দুস সোবাহান খান ও অধ্যাপক শরিফুল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, পৌর আমীর ডা. মাওলানা আলমগীর হোসাইন, নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা, সাইয়েদ মনিরুজ্জামানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আযাদ বলেন, “যারা এতদিন দেশ শাসন করেছে, তারা সুশাসন বা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। ১৭ বছরে জনগণের অধিকার ও ন্যায্য বিচার নিশ্চিত হয়নি।” তিনি বলেন, “আমরা ‘জুলাই চেতনা’ হারাতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ও রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করা এবং সকলকে নিয়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করা।