মুর্শিদ-উল-আলম-এর কবিতা

মৃত্যু হলেও…


২৭ মার্চ ২০২৫ ১৬:৩২

কতটা উচ্চাভিলাষী হলে গুল্মলতা
বুর্জ খলিফার চূড়া স্পর্শ করার স্পর্ধা দেখায়!

ঈগল কতটা স্বপ্নচারী আপন ইচ্ছায় ঘুরে-ফিরে
এগারো হাজার ফুট ওপর থেকেই লক্ষ্য স্থির করে।

ইচ্ছার অদম্য গতি স্বপ্নচারীদের
খুঁজে দেয় তার কাক্সিক্ষত ঠিকানা
কেউ কেউ পৌঁছে যায় হিমালয়ের শিখরে।
বরফের পাটাতনে মেলে ধরে উচ্ছ্বাসের আলপনা
নিশ্বাসের তালে তালে অনুভব করে সমতল টান।
ঘটে যায় সুনীতা ও বুচের দুইশ’ ছিয়াশি দিন
মহাকাশ যানে অবস্থান
বিশ্বের আত্মারা সূর্যোদয় উঁকিতে বিস্মিত হয়ে ভাবে
সুনীতার মহাকাশ
স্বপ্নচারীদের আরেক কাক্সিক্ষত শিখর

এই দেশে জ্বলে তারুণ্য বারুদ
বায়ান্নতে জ্বলেছিল রক্তলাল
একাত্তরে জ্বলেছিল প্রতিরোধ অগ্নি
চব্বিশের জুলাই জ্বলে নাগরিক রক্তে শুদ্ধ উচ্চারণ
‘মৃত্যু হলেও মানুষ জানুক কেন মারা গিয়েছি’
স্বপ্নচারীদের আরেক কাক্সিক্ষত শিখর।

রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩