ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে : ইজ্জত উল্লাহ


২০ মার্চ ২০২৫ ১৫:১২

সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, রমযান মাসে মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, যা বিশ্বমানবতার মুক্তির মহাসনদ। তাই এ মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠন ও তাকওয়া অর্জনে ব্রতী হতে হবে। গত ১১ মার্চ কলারোয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত রমযানের তাৎপর্য শির্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতে ইসলামী ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, প্রভাষক হাফিজুর রহমান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাওলানা আহম্মদ আলী, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, এরশাদ আলী, জাহিদ হাসান মিঠু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, ইসলামী ব্যাংক পিএলসি কলারোয়া শাখার ব্যবস্থাপক মুশফিকুল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।