মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা
অশুভ শক্তির ত্রাস
২০ মার্চ ২০২৫ ১৪:৩১
হে বন্ধু!
সম্মুখে যাও
পেছনে তাকিও না আর
পেছনের পথে অশুভ শক্তির ত্রাস
সামনের পথে জান্নাতের সুবাস
জান্নাত তো উত্তম ঠিকানা
মন্দ ঠিকানা তো পেছনের পথ
সামনের দরজাগুলো খোলা আছে
ইচ্ছেমতো প্রবেশ করো
পাবে সুখ
পাবে শান্তি
সামনের পথে বহে প্রশান্তির বাতাস
নিশ্বাস নাও
আর সামনে যাও
পেছনের পথে তাকিও না আর
পেছনের পথে অহেতুক মৃত্যু॥