এটিএম আজহারের মুক্তি দাবিতে সারা দেশে জামায়াতের বিক্ষোভ


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বায়জীদ বোস্তামী, বরিশাল: মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার নগরীর টাউন হল চত্বরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহর সঞ্চলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন মহানগরীর নায়েব আমীর হোসাইন ইবনে আহমেদ, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি হাসান নাইম, জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ প্রমুখ।
এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও বাংলাদেশের বৈষম্য এখনো দূর হয়নি। বাংলাদেশ জামায়েত ইসলামী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের ব্যাপারে চরম বৈষম্য করা হচ্ছে। চরম জুলুম করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের ওপর। যুদ্ধাপরাধ নামে তথাকথিত মিথ্যা মামলায়, নাটকীয় সাজার রায় দেওয়া হয়েছে। মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হয় কিন্তু আওয়ামী কোর্টে তার ফাঁসি বহাল থাকে। ফ্যাসিস্টরা যে রায় দিয়েছিল, সেই রায় এখনো কীভাবে কার্যকর থাকে সে প্রশ্ন করেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সদররোড, কাকলীর মোর, ফজলুল হক এভিনিউ, সিটি কর্পোরেশন, চকবাজার, বাজার রোড, নাজিরেরপুল, জেলখানা মোর হয়ে টাউন হলে এসে মহানগর আমীরের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জ সংবাদাদতা: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীনভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। তবে ৫ আগস্টে দেশ ফ্যাসিজমমুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেলেও জামায়াত নেতা আজহারুল ইসলামকে ১৩ বছরের অধিক সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। আমরা বলতে চাই, অনতিবিলম্বে আমাদের মজলুম নেতাকে মুক্তি দিতে হবে। জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের খানপুর হসপিটাল মোড় থেকে মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে দলের সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর মমিনুল হক সরকার।
যশোর শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফেরতের দাবি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় যশোর শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ করে মিছিলটি টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামী যশোর জেলা অফিসের সামনে এসে শেষ করেন।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আবুজাফর সিদ্দিক এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা তরবিয়ত সেক্রেটারি আহসানুল কবির, শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান, এডভোকেট এনামুল হক, সদর উপজেলা আমীর আশরাফ আলী প্রমুখ।
বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বগুড়া সংবাদদাতা : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিববন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ও শহর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম, মুনজুরুল ইসলাম রাজু, আল-আমিন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি রেজোওয়ানুল ইসলাম খান, শাহিন মিয়া, বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের আহম্মেদ প্রমুখ।
নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নেত্রকোনা কালেক্টরেট মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, নেত্রকোনা পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নেত্রকোনা সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ, কলমাকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা সভাপতি মোজাম্মেল হক মিলন।
সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে স্মরণকালের এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত। গত ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। একই সময়ে শহরের চারটি প্রবেশ পথ দিয়ে পৃথক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে জামায়াত। সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান, প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, শহর শিবির সভাপতি আল মামুন, জেলা শিবির সভাপতি ইমামুল হোসেন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, কলারোয়া আমীর মাওলানা কামরুজ্জামান, তালা আমীর মাওলানা মফিদুল্লাহ, আশাশুনি আমীর তারিকুজ্জামান তুষার, দেবহাটা আমীর মাওলানা. অলিউল ইসলাম, কালিগঞ্জ আমীর মাওলানা. আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর আমীর মাওলানা আব্দুর রহমান প্রমুখ। সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা। সমাবেশে লক্ষাধিক জামায়াত-শিবির কর্মীরা অংশ নেয়।