জামায়াতের আমিরকে দেখতে হাসপাতাল গেলেন মির্জা ফখরুল
সোনার বাংলা অনলাইন রিপোর্ট:
১৯ জুলাই ২০২৫ ২১:০৫
১৯ জুলাই ২০২৫ ২১:০৫
ডা: শফিকুর রহমানের পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি এখন ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতের আমিরকে দেখতে রাত ৮টা নাগাদ রাজধানীর শঙ্করে অবস্থিত ইবনে সিনায় এসেছেন বিএনপি মহাসচিব।