জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকীতে মিয়া গোলাম পরওয়ার

কাজী নজরুলের চেতনাকে ধারণ করে সাহিত্য সংস্কৃতির বিকাশ হলে আগামীর সোনালি সমাজ বিনির্মাণ সম্ভব

সোনার বাংলা অনলাইন
২৫ মে ২০২৬ ১৯:৫৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার- কোলাজ ছবি

জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রূহের মাগফিরাত কামনা করে আজ ২৫ মে সোমবার এক শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বাণীতে তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল জাতির জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি ছিলেন সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তার কবিতা ও লেখনিতে জাতির মুক্তির দিশা ও ইসলামী জাগরণ ফুটে উঠেছে। অন্যায়ের প্রতিবাদ করে আলোকিত সমাজ গঠনে উদ্বুদ্ধ করেছেন কাজী নজরুল ইসলাম। কবির ১২৭তম জন্মদিনে আমি জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কাজী নজরুলের চেতনাকে ধারণ করে সাহিত্য সংস্কৃতির বিকাশ হলে আগামীর সোনালি সমাজ বিনির্মাণ সম্ভব। এজন্য তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণা ও বিকাশে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, কাজী নজরুলকে নিয়ে সরকারের যে গবেষণা প্রতিষ্ঠান আছে সেটির সংস্কার ও উন্নয়ন করে তরুণ প্রজন্মের মধ্যে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সাহিত্য, সংস্কৃতিকে বাঁচাতে তার সৃষ্ট কাব্য ও সাহিত্যকর্ম এবং সংগীতের প্রসারে সরকারকে বিশেষ নজর দিতে হবে।-

তারিখ: ২৫ মে ২০২৬ খ্রি. বিবৃতি

মিয়া গোলাম পরওয়ার সাহিত্য

সম্পর্কিত খবর