ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নারী এমপির শপথ
৩ মে ২০২৬ ২২:৫৪
আজ ৩ মে রবিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নারী এমপি
আজ ৩ মে রবিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নারী এমপি রোববার রাতে সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয় সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি।
প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন (ইসি) বৈধ ঘোষণা করলেও গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথটি বাদ রয়েছে।-
তারিখ: ৩ মে ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি