প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতের ইফতার মাহফিলের দাওয়াত
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২
৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্ব-পরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম-
২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্ব-পরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
মাননীয় প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এ সময় তিনি জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তিনি সম্মানিত আমীরে জামায়াতের সঙ্গে ফোনে কথা বলেন ও কুশল বিনিময় করেন।
ভবিষ্যতে সরকার ও বিরোধীদল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি