জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দাওয়াত

সোনার বাংলা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩

বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন।

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে আসেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উনি (প্রধানমন্ত্রী) দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।’
গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত আমীর টেলিফোনে আলাপের সময় সপরিবারে প্রধানমন্ত্রীর সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।’

জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর