আমির হামজার প্রতিবাদ সভায় বক্তৃতা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জেলা জাময়াতের আমীর

সোনার বাংলা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:২২

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

কু‌ষ্টিয়া প্রতিনিধি
কু‌ষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস‌্য প্রার্থী মাওলানা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মৃত্যু কোলে ঢলে পড়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা: মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লের নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” (إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)।
র‌বিবার (১৯জানুয়ারি) বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।
কু‌ষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ এক‌টি হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। তি‌নি হার্ট অ‌্যাটাক করেছিলেন।
এ মান্নান হার্ট এন্ড জেনারেল হস‌পিটালের চি‌কিৎসক ডাক্তার আব্দুল মোমেন বলেন, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত‌্যু হয়েছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নি নি‌শ্চিত করে বলতে পার‌ছি না।
এদিকে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাঁদগাড়া ঈদগাঁ ময়দানে এবং সকাল সাড়ে ১১টায় মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিত হবে।
প্রসঙ্গত, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মাওলানা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত ভেরিফাইড অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন। এই হুমকির প্রতিবাদে
বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সংগঠনটি।

শোক সংবাদ

শোক সংবাদ
২০ এপ্রিল ২০২৬ ১১:৫৮

সম্পর্কিত খবর