কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার

সোনার বাংলা অনলাইন
২০ এপ্রিল ২০২৬ ১২:০২

মিয়া গোলাম পরওয়ার কসোভোর ঢাকাস্থ মান্যবর রাষ্ট্রদূত লুজিম পলনা-এর মাধ্যমে কসোভোর মহামান্য রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান

ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে কসোভোর ১৮তম স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে ১৯ এপ্রিল রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত কসোভোর মান্যবর রাষ্ট্রদূত লুজিম পলনা-এর আমন্ত্রণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।

এ অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি’র পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার কসোভোর ঢাকাস্থ মান্যবর রাষ্ট্রদূত লুজিম পলনা-এর মাধ্যমে কসোভোর মহামান্য রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় মিয়া গোলাম পরওয়ার উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি উভয় ভ্রাতৃপ্রতীম দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী অতিথিরা কসোভোর স্বাধীনতার এ গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন।-প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মিয়া গোলাম পরওয়ার

শোক সংবাদ
২০ এপ্রিল ২০২৬ ১১:৫৮

সম্পর্কিত খবর