ইবরাহীম বাহারীর মায়ের ইন্তেকাল
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২
বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারীর মমতাময়ী মা নূরজাহান বেগম (৮৫) বুধবার ২৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন ছেলে ৬ ও মেয়ে ৫-এর সফল জননী। মৃত্যুকালে তিনি সন্তান-সন্তনি,নাতি,নাতনী,আত্মীয়স্বজন ও অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর ফেনী জেলার সোনাগাজী উপজেলার নিজ বাড়িরসামনে আমিরাবাদ সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা, সামাজিক গোরস্থানে দাফন দাফন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি সাইফুল্লাহ মানছুর ও বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান। শোক বাণীতে তারা মরহুমা নূরজাহান বেগমের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, নূরজাহান বেগম ছিলেন একজন সফল মা। তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর আহবানে পরকালের অন্তত জীবনে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামীন তার সকল নেক আমল কবুল এবং গুনাহখাতা মুছে ফেলে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন-প্রেসবিজ্ঞপ্তি