বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন ও করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক। অনলাইনে যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।
নবযুক্ত সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের ও ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)। বর্তমান সভাপতি মাহফুজ আনাম তার সমাপনী বক্তব্যে বলেন, মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্বে সম্পাদক পরিষদ আরো দৃঢ়ভাবে কাজ করবে। এডিটোরিয়াল ইনস্টিটিউটকে আরো কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে যেকোনো প্রকার প্রভাবমুক্ত থেকে সম্পাদকরা দেশের গণমাধ্যমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।