জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

সোনার বাংলা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ০৮:১৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী

১৮ জানুয়ারি রবিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে সংগঠনের নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যবৃন্দ যোগদান করেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার নতুন সদস্য হিসেবে অধিবেশনে কয়েকজন শপথ গ্রহণ করেন। আমীরে জামায়াত নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা, কোনো বিশেষ দলের দিকে হেলে না পড়া, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।

এছাড়াও সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য, সবর ও হিকমাহর সাথে ময়দানে ভূমিকা পালন করে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার পক্ষ থেকে আহ্বান জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতে ইসলামী

বাংলা সাহিত্যে রোজা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

আল মাহমুদের গল্পে প্রেম ও প্রকৃতি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫

প্রেরণার বাতিঘর : আল মাহমুদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪

বাবারা এমনই হয়
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩

সম্পর্কিত খবর