দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায়
৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত
সোনার বাংলা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৫
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৫
জামায়াতে ইসলামীর আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জানান, “আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।”