লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন আমীরে জামায়াত
২০ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০
২০ ডিসেম্বর সকালে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদীর লাশ দেখতে যান
২০ ডিসেম্বর সকালে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদীর লাশ দেখতে যান। এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন ও ঢাকা-১৭ জামায়াতে ইসলামী মনোনিত এমপি পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সাথে কথা বলেন ও তাদেরকে স্বান্তনা দেন। পরে সকলকে নিয়ে আমীরে জামায়াত মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য দো’য়া করেন।
উল্লেখ্য আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় আমীরে জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শহীদ শরীফ ওসমান বিন হাদীর নামাজে জানাযায় জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই এর বীর যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদীর নামাজে জানাযা দুপুর ২:৩০ টায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।