জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার সাবেক আমীর আবদুল কাদিরের ইন্তেকাল
২৩ নভেম্বর ২০২৬ ২৩:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার সাবেক আমীর জনাব আবদুল কাদির এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ নভেম্বর সকালে ৭৬ বছর বয়সে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ২৩ নভেম্বর জানাযা শেষে তাঁকে নিজ বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গাছগড়া গ্রামে দাফন করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার সাবেক আমীর ও বর্তমানে ঢাকা মহানগরী উত্তরের শ্যামলী থানার জনশক্তি ছিলেন।
আমীরে জাময়াতের শোকবাণী
জনাব আবদুল কাদিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ২৩ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব আবদুল কাদিরের এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি অত্যন্ত অনাড়ম্বর জীবন-যাপন করতেন। তার প্রচেষ্টায় ময়মনসিংহ জেলায় ইসলামী আন্দোলনের কাজ অনেক দূর এগিয়ে যায়। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
মোহাম্মদ সেলিম উদ্দিন ও ড. মুহাম্মদ রেজাউল করিমের শোকবাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার সাবেক আমীর ও বর্তমানে ঢাকা মহানগরী উত্তরের শ্যামলী থানার জনশক্তি জনাব আবদুল কাদিরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় জনাব আবদুল কাদিরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তা’আলার দরবারে তাঁর জীবনের সকল নেক আমল কবুল, গুনাহখাতা ক্ষমা এবং জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দানের জন্য দোয়া করেন।
নেতৃবৃন্দ বলেন, জনাব আবদুল কাদিরের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ, নিষ্ঠাবান ও একজন অভিজ্ঞ দায়িত্বশীল ভাইকে হারালাম। তিনি দীর্ঘদিন ময়মনসিংহ জেলায় ইসলামী আন্দোলনের প্রচার, প্রসার ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অনাড়ম্বর জীবনযাপন, দ্বীনের প্রতি গভীর অনুরাগ এবং সংগঠনের প্রতি আন্তরিকতা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলনের অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের এ শোক ও বেদনা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার জন্য সবরে জামিল দানের তাওফিক কামনা করেন।
অ্যাভোকেট মতিউর রহমান আকন্দের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার সাবেক আমীর, জনাব আবদুল কাদির সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।