কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা
৫ নভেম্বর ২০২৬ ১৫:৩৮
স্টাফ রিপোর্টার : মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের। এতে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। গত ৪ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
মার্কিন এ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০ আসনে জয় পেয়েছে। ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ১২৬ আসন। এ নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে নতুন করে ২৫টি আসন ছিনিয়ে নিয়ে ডেমোক্র্যাটরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। যেখানে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ছিল ২১৮ আসন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন ঘটল। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্রেটিক পার্টি।
ট্রাম্পের রিপাবলিকানদের হারিয়ে সিনেট এখন ডেমোক্র্যাটরা সংবেদনশীল মুহূর্তে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটে নিজেদের অবস্থান অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। সিনেটে নিয়ন্ত্রণ পেতে আসন প্রয়োজন হয় ৫১টি। আর ইতোমধ্যে ডেমোক্র্যাটরা ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে। এ প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত দলটি আরও ২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রিপাবলিকান ৩৯টি আসনে জয় পেয়েছে এবং ৬টি আসনে এগিয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত ১টি আসনের ফল চূড়ান্ত হতে বাকি রয়েছে।
মিশিগানে ইতিহাস গড়ল প্রথম মুসলিম সিনেটর আল-সাইদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন।
নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো ব্যর্থ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে বড়ভাবে ছায়া ফেলেছেন দেশটির বিলিয়নেয়ার ব্যবসায়ী ইলন মাস্ক। কিন্তু তার প্রচেষ্টা ভেস্তে গেছে। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটসের তথ্যানুযায়ী, রিপাবলিকান প্রার্থীদেরকে সমর্থন করার জন্য মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৪৫৫ মিলিয়ন ডলার খরচ করেছেন তিনি।
টেক্সাসের সিনেট নির্বাচনে, রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে সমর্থন করতে ২০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন মাস্ক। যদিও ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে হেরে গেছেন কেন প্যাক্সটন। কয়েক বছর আগে মাস্ক তার বাসস্থান এবং কিছু ব্যবসায়িক স্বার্থ এই রাজ্যে স্থানান্তর করেছিলেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের উত্তাপ বিশ্ববাজারে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারের তেলের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি তেলের দাম ৮২ সেন্টের মতো বেড়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ কমে যাওয়ার খবরও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
গত ৪ নভেম্বর বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ ডলার ৫৯ সেন্ট। বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ দর রেকর্ড করা হয়।