আসাদুজ্জামান আসাদ-এর কবিতা
সুখের ঠিকানা
১৫ অক্টোবর ২০২৬ ১২:০৮
মাথার মিশ কালো চুল
কাজল মাখা আঁখি, ঠোঁটের নিচে সাদা চাঁদের হাসি।
দু’বাহুর কমল স্পর্শে
প্রেম সাগরে উতাল-পাতাল ঢেউ
আমি সাঁতার কাটি, খুঁজে পাই না তীরের ঠিকানা।
তীব্র তাপদ্রোহ, পুড়ে ছাই আগ্নি দহনে
সিক্ততায় ফিরে আসে প্রশান্তির ফোয়ারা
তারপর, খুঁজে পাই অনাবিল শান্তি-সুখের ঠিকানা।
গাঁয়ের বধূর আলতা মাখা পা
গালের কালো তিলের আলপনা
উড়ছে শাড়ির আঁচল, কি সুমধুর শুভ্র দাঁতের হাসি?
জ্যোস্না ভরা চাঁদনি রাত, বসি জানালার পশে
মনের মাধুরীতে আঁকি, সবুজ নীলিমা।
পুষ্প বাগানে উড়ন্ত প্রজাপতির মেলা
মধু আহরণে খুঁজে পায় অমৃত সুধা।
ব্যথার আঘাতে তীব্র ঝড়, হৃদয় ভেঙে ক্ষত-বিক্ষত
কী নিদারুণ, পাষাণ খচিত হৃদয়?
বার বার ডাকি, ফিরে আস
বুকের মাঝে সাজানো সুখের ঠিকানায়।