ফারুক আহম্মেদ জীবন-এর কবিতা
ঘুম নেই চোখে
১৫ অক্টোবর ২০২৬ ১২:০৭
হুম…ঘুম কি আসে বলো?
নেই তুমি পাশে বন্ধু নেই তুমি পাশে,
আজ থাকতে যদি তুমি পাশে
একটু আমায় ভালোবেসে ॥
তবে যে ঘুমের রাজ্যে ডুবে যেতাম
পরম সুখ আয়েশে ॥
তুমি হেসে হেসে বলতে কথা
আমার যত ঘুচে যেত মনের ব্যথা ॥
তুমি মাথা খানি রাখতে যখন
বন্ধু আমার এই বুকে
দু’ চোখে নিদ্রা চলে আসতো আমার
সেই— না সুখ হরষে ॥
বন্ধু গা-টা ঘেঁষে তোমার গায়ে
তোমার ঐ চাঁদ মুখটা দেখতাম চেয়ে ॥
তোমার কাজল ঐ নয়ন তারায়
যেতাম যখন আমি হারায়
তখন জড়ায় আসতো চোখের পাতা
বন্ধু তোমার পরশে ॥
তুমি ভালোবেসে যখন রাতে
প্রেমের গল্প করতে আমার সাথে ॥
তোমার সেই দুষ্টু মিষ্টি গল্প শুনে
ঘুম চলে আসতো দু’নয়নে
যখন তুমি আদর করে বুলাতে হাত
আমার মস্তকের কেশে ॥