দিনাজপুর সদর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন


২৭ আগস্ট ২০২৬ ০৯:৫৪

দিনাজপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট শুক্রবার সকালে সিকদারহাট বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ।
সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. মেহরাব আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য দেন বিগত নির্বাচনে দিনাজপুর সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাইনুল আলম ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল্লাহ সরকার।
অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, ইসলামী বিপ্লবের জন্য জ্ঞানের রাজ্যে বিপ্লব ঘটাতে হবে এবং কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।