আবু হাসান তাহের-এর কবিতা

ধরো গেঁথে, মরো ধুঁকে


১৫ জুলাই ২০২৬ ১৩:৩৭

দলে দলে আসে তারা, হাতে বড় লাঠি,
হুমকি ধমকি দিয়ে কাঁপে পরিপাটি।
পাতি নেতা, মেজো নেতা, সেজো নেতার ভিড়,
চাঁদা না পাইলে কারো রাখবে ভাই না শির!
ব্যবসায়ী কাঁদে দ্বারে দ্বারে, দোকানদার মরে,
সরকার পুলিশ ঘুমায় কি ভাই খিল দিয়ে ঘরে।
টাকা দিলে ছাড় পাবে, নাই কোনো রিস্ক,
না দিলেই চেপে ধরে জীবনের ডিস্ক!
উন্নয়ন মহাসড়কে গাড়ি চলে জোরে,
পকেটটা ফাঁকা হয় মোড়ে আর মোড়ে।
জনগণ ভয়ে আজ জড়োসড়ো কোণে,
নেতাদের পকেট ভরে প্রতি ক্ষণে ক্ষণে।
ভোট আসে, ভোট যায়, বদলায় না দিন,
চাঁদার রেট বাড়ে জনগণ গরিব আর দীন।
আর চাই না এমন দিন বদলের খেলা
৩৬ জুলাই দিচ্ছে ডাক সামাল সামাল ঠেলা!