কবি সোলায়মান আহসানের ৭০তম জন্মদিনে দোয়া অনুষ্ঠান
৮ জুলাই ২০২৬ ২০:১০
কবি সোলায়মান আহসানের ৭০তম জন্মদিনে দোয়া অনুষ্ঠানে কবি জাকির আবু জাফর, তৌহিদুর রহমান ও ঝরোকা সম্পাদক কবি ওয়াহিদ আল হাসান
কবি ও কথাশিল্পী সোলায়মান আহসানের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে ০৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ম্যাগাজিন ঝরোকা’র উদ্যোগে শুভেচ্ছা ও দুআ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝরোকা সম্পাদক কবি ওয়াহিদ আল হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানে উপস্থিত সকলেই কবি সোলায়মান আহসানের সাহিত্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং কবির জন্য আরও সুস্থ ও নেক সাহিত্য জীবনের দুআ করেন। তার মধ্যে কবি ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, লেখক ও প্রকাশক তৌহিদুর রহমান, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আখতার উল্লেখযোগ্য।
কবির জীবন ও কর্মের ওপর লিখিত প্রবন্ধ পাঠ করেন কবি ও সম্পাদক আফসার নিজাম। এছাড়াও কবির লেখা কবিতা আবৃত্তি করেন কবি ও সম্পাদক রহমান মাজিদ। এছাড়াও কথা বলেন কবি ও সম্পাদক রেদওয়ানুল হক, সম্পাদক শাহাদাৎ সরকার, কবি গোলাম ইউসুফ, গল্পকার খন্দকার নূর হোসাইন, মাহবুব আলম প্রমুখ।