মুন্সীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল


১ জুলাই ২০২৬ ২০:০৭

মুন্সীগঞ্জ সংবাদদাতা : গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীর হত্যাকারী গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখা এক বিক্ষোভ মিছিল করেছে।
গত ২৮ জুন রোববার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ পৌরসভার কৃষিভাগ সংলগ্ন শহীদি চত্বর থেকে এই মিছিল শুরু হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি সুপারমার্কেট গোলচত্বরে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রিফাত হোসেন, জেলা প্রচার সম্পাদক এস এম জাহিদ হোসেন, জেলা অফিস সম্পাদক মো. আব্দুল্লাহ মুজাহিদ প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে জেলা সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, অবিলম্বে গাইবান্ধার ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাইফুল্লা বারীর হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সরকার যদি এই ধরনের খুন রাহাজানি, চাঁদাবাজি, নৈরাজ্য বন্ধ না করে, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর ধৈর্যধারণ করবে না। মনে রাখতে হবে ইসলামী ছাত্রশিবির ইচ্ছা করলে যেকোনো সময় ৫ আগস্ট ঘটাতে পারে।