বাবুই পাখি


১ জুলাই ২০২৬ ১৯:৪১

॥ জনি সিদ্দিক ॥
বড়াইগ্রামের বাহারদের বাড়িতে বারোটি বাবুই পাখি বারোটি বাসা বানাল। বাসাগুলো বেশ বিউটিফুল ও বর্ণিল। বাহারের বাবা বিলালকে বাহার বলল, ‘বাবা! বাবুই পাখি বেশ বিউটিফুল বাসা বানায়।’ বাহারের বাপ বিলাল বললেন, ‘বাবুই পাখি বাসা বানানোর বেস্ট বিল্ডার।’
বাহার বলল, ‘বাবা! বাবুই পাখির বাহারে বিউটিফুল বাড়ি বানাও। বাবু বেশ বিউটিফুল বাড়ি বানাতে পারে। বাবুকে বলো বাড়ি বানাতে।’
বাহারের বাপ বিলাল বললেন, ‘বাবা বাহার! বাবুকে বলব বর্ষা-বাদল বিদায় হলে বাড়ি বানাতে। বাট! ব্রিকস (ইট) বানাবে বাগডোবের (একটা গ্রাম) বাবলু বাউলের বেটা বজলু বাউল।’
বাহার বলল, ‘বাবা, বাবলু বাউলের বেটা বজলু বাউল বুঝি বেশি বেশি ব্রিকস বানায়?’
বাহারের বাপ বিলাল বললেন, ‘বেশি বলতে বহুত বহুত বেশি। বজলু বহুত বেশি ব্রিকস বানিয়ে বাড়ি বাড়ি বাহনে বয়ে বাসা, বাড়িঘর বানাতে বালু বিক্রি এবং ব্রিকস বিক্রি বাবদ বেশি বেশি বন্ধু-বান্ধব, বই, বাড়ি, বাতাবি লেবুর বাগান, বটি, বাটি বানিয়েছে। বলতে বুঝি বাদ গেছে- বিছানা-বালিশ, বাঁশ বাগান, বড় বড় বারোটা ব্রিকস বানানোর বাড়ি (ভাটা), বালু-ব্রিকস বহনের বাহন ও বড় বড় বই বানানোর বাড়ি (ছাপাখানা) বানিয়েছে।’
বাহার বলল, ‘বিগ ব্যাপার বাবা! বাট বর্ষা-বাদলে বাড়ি বানালে বাবুদের বেশি বোঝা বইতে হবে। বরং বাবুকে বলো, বাবুরে! বর্ষায় বাড়ি বানানো বাদ। বসন্তে বিউটিফুল বাড়ি বানিয়ে দিবি।’
বিস্তারিত বুঝেশুনে বাবু বলল, ‘বাহারের বাপ, বেশ বেশ বিউটিফুল বলেছ। বর্ষা-বাদলে বাড়ি বানানো বেশ ব্যস্ততার ব্যাপার ও বৃষ্টিতে বহুত বেদনাদায়ক কাজ। বরং বাহারকে বলো, বসন্তেই বাড়ি বানাব। বর্ষা-বাদল বিদায় নিক। বসন্তে বাড়ি বানানোই বেশ বিউটিফুল ও বাহারি কাজ হবে।’
বসন্তকালের বাউরি বাতাস বইতে বইতে বাহারদের বাড়ির বারান্দায় বসা বাহারকে বাড়ি বানানোর বাহানা বলল। বাহার বাবা বিলালকে বাড়ি বানাতে বলল। বাবা বিলাল বাবুকে বাড়ি বানাতে বললেন। বাবু ব্রিকস বানাতে বলল। বাবা বিলাল বাগডোবের বাবলু বাউলের বেটা বজলু বাউলের ব্রিকস বানানোর বাড়ি হতে ব্রিকস এনে বাবুকে বাড়ি বানাতে বললেন।
বাবু বাড়ি বানাল বারোতলা।
বারো বছর বাদে বাবু বাহারকে বলল, ‘বাহার, বাড়ি বানানো বাদ। বারোতলার বেশ বিউটিফুল বাড়ি বানিয়েছি।’ বাহার তার বাপ বিলালকে বলল, ‘বাবা! বাবু বেশ বিউটিফুল বাড়ি বানিয়েছে। বাহ, বাহবা বাহবা বেশ!’
বারোদিন বাদে বিউটিফুল বিকেলে বাহার বাড়ির ব্যালকনিতে বসেছিল। বাহারের বেশ নিকটেই বাবুই পাখি ব্যালকনিতে বসল। বাহার বাবুই পাখিকে বলল, ‘বাবুই পাখি! বাহারের বিউটিফুল বাড়িতে বাসা বানাও।’ বাবুই পাখি বাহারদের বাহারি বাড়ির ব্যালকনিতে বাহারি বাসা বানাল। বাহার বসে বসে বাবুই বার্ডের বাসা বানানোর বুনন দেখে বলল, ‘বাবুই পাখি! বিউটিফুল ও বর্ণিল বাড়ি বানাতে বেস্ট বিল্ডার তুমি। বাট, বাড়ি বানানোর ব্রিকস বানালে না কেন?’
বাবুই পাখি বলল, ‘বাবুই বার্ডের বাসা বানাতে ব্রিকস ব্যবহৃত হয় না মিস্টার বাহার।’
বাহার বিস্মিত বদনে বাবুই বার্ডের বাহারি কারুকার্যের বাসা বানানো বেশ ব্যস্ততার বেশে দেখে বাহবা দিল।
বলল, ‘বাবুই পাখি, বেশ বিউটিফুল, বাহারি ও বর্ণিল বাসা বানানোর বেস্ট বিল্ডার।’