ইব্রাহীম মণ্ডল-এর কবিতা

তিনিই সর্বশ্রেষ্ঠ, সর্বমহান


২০ জুন ২০২৬ ১২:১১

নেই কোনো ইলাহ- আল্লাহ ছাড়া।
তিনি চিরঞ্জীব, তিনি অনন্ত;
সর্বসৃষ্টির রক্ষক ও ধারক।

তাঁকে কখনো স্পর্শ করে না
ঘুম কিংবা তন্দ্রা।
আকাশ ও পৃথিবীতে
যা কিছু আছে- সবই তাঁর।

কে আছে এমন,
যে তাঁর অনুমতি ছাড়া
সুপারিশ (শাফায়াত) করতে পারে?

তিনি জানেন
তাদের সামনে ও পেছনের সবকিছু,
প্রকাশ্য ও অপ্রকাশ্য,
ইহকাল ও পরকালে
যা কিছু ঘটে এবং যা কিছু ঘটবে।

তিনি যতটুকু ইচ্ছা করেন,
ততটুকুই মানুষ জানতে পারে;
তাঁর জ্ঞানের
কিছুই কেউ আয়ত্ত করতে পারে না।

তাঁর কুরসী
আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে।
এসবের সংরক্ষণ, ধারণ ও রক্ষণাবেক্ষণ
তাঁকে কখনো ক্লান্ত করে না।

তিনিই সর্বশ্রেষ্ঠ, সর্বমহান।

(আয়াতুল কুরসী অবলম্বনে)