মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা
একগুচ্ছ দ্বিপদী
২০ জুন ২০২৬ ১২:০৯
শীত…
চারদিকে ঠাণ্ডা ভীষণ, দেশজুড়ে তীব্র শীত
ছিন্নমূলের হাহাকারে মানবতার কাঁপছে ভিত।
গরম…
গরম যখন শুরু হয় সইতে পারে না মানুষ
তীব্রতর চাপে সবাই হয় তখন বেহুঁশ।
চ্যালেঞ্জ…
হে ক্ষুধা পৃথিবী তোমার রক্ত চক্ষু নির্বিষ হবে আজি
দেখো, সব ব্যথা নস্যি করে আমি কি হাসিমুখ সাজি।
উপেক্ষা…
অবহেলার প্রাণঘাতি বিষ দিচ্ছ ক্ষত মূলে
আমিও মানুষ তুমি সেটা গেছো ভুলে।
দ্ব্যর্থক-
প্রেম কি স্বর্গীয় সুধা নাকি অলীক মায়া?
কাছে গেলে স্বপ্নভঙ্গ, দূর থেকে মনে হয় বটের ছায়া।
মুখোশ…
বাইরে উদারতা বেশ মনে প্রতিহিংসার রোষ
চিনতেই পারি না কোনটা সুখ আর কোনটা মুখোশ।
জ্ঞাতব্য…
আমাকে কাজের মতোই ভাঙতে চাচ্ছো নিত্য
কাচ কাটতেও হিরা লাগে, মনে রেখো এই সত্য।
প্রবোধ…
যে পাখি নীড়হীন আকাশই তার ঘর
বিশাল আকাশ ভাঙতে পারে কোন সে এমন ঝড়?