ফেনী সদর উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবির
১০ জুন ২০২৬ ২১:২১
ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে গত ৬ জুন শনিবার শহরের দারুল ইসলাম ভবনে বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের পরিচালনায় ও সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন। প্রধান আলোচক ছিলেন ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।
এতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক, ফেনী জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক নিজাম উদ্দিন।