মোশাররফ হোসেন খান-এর কবিতা
রক্তঋণ
২৩ এপ্রিল ২০২৬ ১৪:১০
তোমরা ভুলে গেছো ছয় সালের আটাশ অক্টোবরের
লগি-বৈঠার কথা।
তোমরা ভুলে গেছো তেরো সালের পাঁচ মে
শাপলা চত্বরের গণহত্যার কথা।
ভুলতে ভুলতে তোমরা ভুলে যাচ্ছ
লাল চব্বিশের ছত্রিশ জুলাইয়ের কথা।
কিন্তু যারা হারিয়েছে-
পিতা, স্বামী, সন্তান- তারা ভোলেনি।
অপেক্ষা করো,
সময় একদিন তোমাদেরও ভুলে যাবে-
যেভাবে ভুলে গেছো সকল শহীদের কথা।
রক্তঋণ শোধ না করার দায়ে তোমরা অভিযুক্ত।
রক্তঋণ!
রক্তঋণ… এ বড় কঠিন দায়-
ক্ষমা করে না কারো…!